Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/alt-php56/ci_sessione6293ad6c9c949ba34effad2bae45c2a8f0c9f72): failed to open stream: No space left on device
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 172
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/alt-php56)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলনে স্ট্রোক করে সুলতান মো. ওয়াসি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি জবির ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জবির সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ইসিজি করে কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা তার কোনো পালস পাচ্ছি না। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা জবির আরেক শিক্ষার্থী বলেন, আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।
প্রত্যক্ষদর্শীরা জানান, জবির সম্মেলন শুরু থেকে ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিকভাবে ওয়াসিকে চলাচল করতে দেখা গেছে। হঠাৎ করেই সম্মেলন স্থলের মূল মঞ্চের সামনে স্লোগান দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তার সহযোদ্ধারা জবি ক্যাম্পাসের পাশেই একটি বেসরকারি মেডিক্যালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্মেলন শুরু হওয়ার কথা বেলা ১১টায়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অথচ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর সম্মেলন স্থলে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এদিকে, প্রচণ্ড গরমে জবির ১৩ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাফিত অসুস্থ হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।