ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭

চৌগাছায় ডেঙ্গু বিরোধী অভিযান, লার্ভা ধ্বংস


প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় ডেঙ্গু বিরোধী অভিযান, লার্ভা ধ্বংস

যশোর থেকে খান সাহেব : যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী বাজার, ধুলিয়ানী ও আজমতপুর ও মুকুন্দপুর গ্রামে ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী অভিযানকালে গ্রামগুলির বিভিন্ন বাড়ি থেকে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়। এসময় মশক নিধনে সেমকো কোম্পানীর আকিক কীটনাশক ছিটানো হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমানের নেতৃত্বে ইউপি সদস্য গোলাম মোস্তফা, ফারুক হোসেন, আব্দুর রশীদ, নারী ইউপি সদস্য বুলবুলি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ