প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরের শার্শায় বিষপানে খাদিজা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটে।
সে উপজেলার গোগা বাজার পাড়ার আবুল বাসারের মেয়ে এবং গোগা কলেজে লেখাপড়া করতো।
ইউপি মেম্বর মিজানুর রহমান জানান, ওই তরুণী মা-বাবার ওপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেন। ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যান।
প্রতিবেশীরা জানান, খাদিজা ভালোবেসে ইখলিয়াস হোসেনকে বিয়ে করে। তার পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় অভিমান করে বিষপান করে।
পুলিশ জানায়, অপমৃত্যু মামলা হয়েছে। দুই পরিবারের সম্মতিতে তাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।