A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/alt-php56/ci_sessionc4a39cf7d74599f6a3d0e3d363b8deb4cf3584cc): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব : শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ জৈষ্ঠ্য ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব : শিল্প প্রতিমন্ত্রী


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩৪ অপরাহ্ন


নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব : শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনাদর্শ থেকে দেশপ্রেমের শিক্ষা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম মাতৃভূমি উপহার দিয়েছেন আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন।

আজ সোমবার (২৮ সেপ্টম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিবস উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরের রূপনগরে অবস্থিত মনিপুর স্কুল ও কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দিকনির্দেশনার বদৌলতে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। জরাজীর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করে সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তরুণ যুবকদের মাঝে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহস প্রদর্শন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের সুনাম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সকল দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কথা বলেন। এ অনন্য গুণে গুণান্বিত আমাদের প্রধানমন্ত্রী সকল দেশের জন্য একসাথে করোনার ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিবস উপলক্ষে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি'র নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের  ১৩নং কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর পীরেরবাগ বাইতুল আমান জামে মসজিদ, মনিপুর বাইতুন নূর জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, পশ্চিম কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, ১৪নং স্টাফ কোয়ার্টার কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 


   আরও সংবাদ