A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/alt-php56/ci_session1a344f16689208994c57b1d843d779e04aaeb33d): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ জৈষ্ঠ্য ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭

বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। পরে মন্ত্রী সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১৯ ব্যাটালিয়ন আয়োজিত প্রায় ১৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কথা দিয়েছে, এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কারণ, ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবৈধ কোন বাংলাদেশি থাকলে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।

সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্র্রী বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে, জানাতে হবে। তিনি বিশে^র অনন্য এক নেতা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন হবে। বঙ্গবন্ধুকে সারা বিশে^র কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে এ উপলক্ষে নানা কর্মসূচির পালন করবে।

এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ