ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

মোবাইল ছিনতাই করতে চক্রটির টার্গেট বাসস্ট্যান্ড: র‌্যাব


প্রকাশ: ৪ মার্চ, ২০২২ ০২:৫১ পূর্বাহ্ন


মোবাইল ছিনতাই করতে চক্রটির টার্গেট বাসস্ট্যান্ড: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী, কল্যাণপুর, কমলাপুর, যাত্রাবাড়ী ও কাঁচপুর ব্রীজসহ বাসস্ট্যান্ডগুলোকে টার্গেট করে মোবাইল ফোন ছিনতাই করে চক্রটি। গত চার মাসে এই সব জায়গায় থেকে সাড়ে ৪০০ মোবাইল ছিনতাই করে তারা বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (৪ মার্চ) সকালে রাজধানীর টিকাটুলি র‌্যাব-৩ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান মেজর জুলকার নায়েন প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর।

এই চক্রটির ১০ সদস্যকে চলতি বছরের ২২ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে গতকাল এই চক্রের আরো পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ড কেন্দ্রিক সক্রিয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, চক্রটি শুধু মোবাইল ছিনতাই করে না অনেক সময় পথচারীদের ভয়-ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়া তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পকেটমার করে থাকে।

গ্রেপ্তাররা হলেন- জাহাঙ্গীর (৪০), সাজু মন্ডল সাহাজুল (৪৫), জাকির হোসেন (৩৪), রাসেল মিঠু (৩০) ও মোক্তার হোসেন (৩৩)। তাদের কাছ থেকে ৪৫৫ টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েডসহ বাটন মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন থানায় চক্রটির সদস্য সাজু মন্ডলের নামে তিনটি, রাসেলের নামে দুটি ও মোক্তার হোসেনের নামে দুটি মামলা রয়েছে। ওই মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেছে তারা। কিন্তু কারাগার থেকে ছাড়া পাওয়ার পর, আবারও অপরাধের সাথে নিজেদের জড়িয়ে ফেলছে তারা।

এই চোরাই মোবাইল কাদের কাছে বিক্রি করে চক্রটি গণমাধ্যমে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রটি মোবাইল বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। কারণ দেখা গেছে অনেক নতুন মোবাইল ছিনতাই করেছে। যা ব্যবসায়ীরা কম দামে কিনে, অধিক দামে বিক্রি করছে।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: