ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার রফিক


প্রকাশ: ১ মার্চ, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ন


দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার রফিক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে শবে মেরাজের রাতে মসজিদে নামাজ রত অবস্থায় এক যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে কুয়েতে পালানোর চেষ্টা কালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। 

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারী শবে মেরাজের রাতে সোলেমান (২৮) নামে এক যুবককে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৬টায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে নৃশংস  হামলা চালায়। 

আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বুড়িচং থানায় আপন দুই ভাই রফিক ও সুমনকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় আজ ১ মার্চ মামলা দায়ের করা হয়। 

মোহাম্মদ জিয়াউল হক জানান, ঘটনার পরেই প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক (৩৫) কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। পরে বিকালের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাবার পরিকল্পনা করেন। কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেক ইন কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে কুমিল্লা জেলা পুলিশের সাথে যোগাযোগ করে প্রধান অভিযুক্ত রফিকের পরিচয় সম্পর্ক নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ। 

অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। মামলার ২ নাম্বার আসামী সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাকেও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: