ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

রূপগঞ্জে সাংবাদিকে ওপর হামলার ঘটনায় মামলা, এক আসামি গ্রেপ্তার


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২২ ১২:০১ অপরাহ্ন


রূপগঞ্জে সাংবাদিকে ওপর হামলার ঘটনায় মামলা, এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে ওপর হামলা ঘটনায় জড়িত সৈকত ইসলাম বাবু নামের এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে সৈকত গ্রেপ্তার করা হয়। 

হামলার শিকার আল আমিন হক জানান, বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে আমার মেরে রক্তাক্ত করে। এ ছাড়া কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর। 

তিনি বলেন, আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান হলে তিনি সঙ্গে সঙ্গে এক্যাশনে যান। এ বিষয়ে আমি (আলামিন) বাদী হয়ে একটি মামলাও করেছি। 
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম ছায়েদ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যে সৈকত নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

তিনি বলেন, রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে হামলার শিকার যমুনা টিভির রিপোর্টার আল আমিন হক এই ঘটনায় একটি মামলাও দায়ের করেছেন। 
 


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: