ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

পথচারীদের চোখে-মুখে বিষাক্ত মলম ছিটিয়ে ডাকাতি


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২২ ০৭:০৬ পূর্বাহ্ন


পথচারীদের চোখে-মুখে বিষাক্ত মলম ছিটিয়ে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় সংঘবদ্ধ মলমপার্টি সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় চলাচলরত পথচারীদের আটক করে বিষাক্ত মলম সাধারণ মানুষের চোখে-মুখে দিয়ে দেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ পায় র‍্যাব। 

পরে গতকাল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৩। আজ শনিবার সন্ধ্যায় র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এতথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদ শাকিল (৩২), মিলন শেখ (৩২), রমজান আলী (২৭), ইমরান হোসেন (২৪), আরিফুল ইসলাম ইমরান (৩২), মহসীন খারকোল (৪২), হারুনুর রশিদ লিমন (২২), আমজাদ (৪২), জিয়াউর রহমান (৩০) ও চিত্তরঞ্জন সরকার (৩১)। এ সময় তাদের কাছ থেকে ৫টি বিষাক্ত মলমের কৌটা, ৮০টি মোবাইল ও নগদ ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ওই এলাকায় পথচারী, রিকশা আরোহী ও সিএনজিতে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনতাই করেন বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: