ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এপিও


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এপিও

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শিল্প, সেবা, কৃষিসহ সকলখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রণিত দশ বছর মেয়াদি ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্লান বাস্তবায়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এপিও সোসাইটি ফর বাংলাদেশ। 

শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা উন্নয়নে বেসরকারিখাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এপিও সোসাইটি ফর বাংলাদেশ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

এপিও সোসাইটি ফর বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও এনপিও’র পরিচালক এসএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব আবদুল হালিম। 

এতে বিটাকের মহাপরিচালক ড. মফিজুর রহমান, বিএসটিআই এর মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম এবং সংগঠনের নবনির্বাচিত সভাপতি মির্জা নূরুল গণি শোভন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা আন্দোলন বেগবান করতে সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এপিও সোসাইটি কাজ করবে।

খাতভিত্তিক উৎপাদনশীলতা বাড়াতে সংগঠনের উদ্যোগে শিগ্গির কর্মশালার আয়োজন করে স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। এ সময় উৎপাদনশীলতার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে এশিয়া অঞ্চলের দেশগুলো থেকে এপিও’র প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সমন্বয়ে একটি ফেডারেশন গঠনের প্রস্তাব তুলে ধরা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিল্প উৎপাদনে তথ্য-প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এতে করে শিল্পখাতে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনের জন্য মানুষের দক্ষতা ও শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে। 

তিনি চতুর্থ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে জনগণের মধ্যে উৎপাদনশীলতা ধারণা বদ্ধমূল করা তাগিদ দেন। জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা আন্দোলন বেগবান করতে শিল্প মন্ত্রণালয় এপিও সোসাইটিকে সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত বলে তিনি জানান। 

উল্লেখ্য, এপিও সোসাইটি ফর বাংলাদেশ হচ্ছে জাপানভিত্তিক এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও) আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতার উন্নয়নে সরকারের অংশীদার হিসেবে কাজ করছে।

সম্প্রতি সরাসরি নির্বাচনের মাধ্যমে এপিও সোসাইটি ফর বাংলাদেশ এর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে অপ্রাতিষ্ঠানিক শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের (আইএসআইএসসি) চেয়ারম্যান মির্জা নূরুল গণি শোভন সভাপতি এবং এনপিও’র যুগ্ম পরিচালক নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: